সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ২৩তম আঞ্চলিক পরিষদ অধিবেশন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আয়োজনে শনিবার সকাল ১০টায় গাইড হাউজ, রাজশাহী-তে “২৩তম আঞ্চলিক পরিষদ অধিবেশন ২০২৫” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডোর চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব সাবিনা ফেরদৌস, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা।
অনুষ্ঠানটি ২টি পর্ব সাজানো হয়। ১ম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান এবং ২য় পর্বে অধিবেশন কার্যক্রম শুরু হয়। অধিবেশনে রাজশাহী অঞ্চলের ৮টি জেলা থেকে গাইডার, কমিশনার, সদস্য, ট্রেইনার ও অফিস স্টাফ সহ মোট ৪০০ জন উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 9, 2025 | সময়: 7:59 am | সুমন শেখ

আরও খবর