সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে সরকারি একটি রাস্তা রক্ষার দাবি স্থানীয়দের

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি রাস্তা রক্ষার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। জনগণের দাবি উপজেলার ভাটপাড়া আরাজী মৌজার সরকারি রাস্তার কিছু অংশ বিডিএস রেকডে ব্যাক্তি মালিকানায় রেকর্ড হয়ে গেছে। সরকারি রাস্তাটি সম্পুর্ণ বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্তির জন্য দাবি জানিয়েছে ভুক্ত ভোগী এলাকাবাসী।
এলাকাবাসির দাবি আর.এস রাস্তাটি সরকারি রাস্তা হিসাবে রেকড ছিল। স্থানীয় জনসাধারণ ওই সরকারি রাস্তা দিয়ে চলাচল করতো। বিডিএস জরিপে রাস্তাটির কিছু অংশ কতিপয় স্বার্থান্বেসী ব্যাক্তি রেকড করে নিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে। রাস্তাটি দখল হয়ে গেলে স্থানীয় জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যাবে।
রাস্তা দখল রোধে ও সম্পূর্ণ রাস্তা সরকারি হিসেবে বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্তির জন্য সাধারণ জনগণের পক্ষে আলীপুর গ্রামের হাসেন আলীর ছেলে রবিউল হাসান বাবু ও আবুল কাশেমের ছেলে আবু সাঈদ সহকারী কমিশনার ভূমি, গোদাগাড়ী বরাবর একটি লিখিত আবেদন দিয়েছে।
লিখিত আবেদনে বলা হয়েছে উপজেলাধীন ৩১৬নং ভাটপাড়া আরাজী মৌজার মধ্যে ২৮৪, ৭১ ও ৭৫নং দাগগুলো সরকারী রাস্তা। আর.এস নকশায় উক্ত দাগের রাস্তাটি সঠিক ছিল। যা দিয়ে স্থানীয় জনসাধারণ চলাচল করে থাকে। কিন্তু রাস্তাটি বিডিএস জরীপ আমলে ২৬৮ ও ১৭৬ নং দাগে রুপান্তরিত হয়ে আংশিক হিসেবে নকশায় রেকর্ডভূক্ত হয়েছে। আর.এস নকশা অনুযায়ী পূর্ব-পশ্চিম দিকে রাস্তার দৈর্ঘ ছিল ২২৫০ ফিট এবং উত্তর-দক্ষিণ দিকে ১১১৫ ফিট।
বিডিএস নকশায় উত্তর দিকের মাত্র ২০০ ফিট রাস্তা রেখে দক্ষিণ দিক হতে ১১১৫ ফিট রাস্তা কেটে নিয়েছে। যার কারণে চলাচলে স্থানীয় জনগণের বিঘ্ন ঘটছে। বিডিএস রেকর্ডে উক্ত রাস্তাটি আংশিক কেটে লেওয়ায় পার্শ্ববর্তী কিছু লোক রাস্তাটি বন্ধ করে রাস্তার জায়গা দখল করবার কাজে লিপ্ত রয়েছে। এমতাবস্থায় বিডিএস রেকডে রাস্তাটি অন্তর্ভূক্ত করে রেকড সংশোধনের দাবি জানায়।
এ বিষয়ে আলীপুর গ্রামের রবিউল হাসান বাবু বলেন, জনগণের স্বার্থে সরকারি রাস্তাটি রক্ষার জন্য সহকারী কমিশনার ভূমি, গোদাগাড়ী বরাবর আবেদন করেছি।
সংশ্লিষ্ট ওয়ার্ডে ইউপি সদস্য ইসমাইল হেসেন বলেন, রাস্তাটি আগে থেকেই এটা সরকারি রাস্তা। রাস্তাটি ইউনিয়ন পরিষদ থেকে মাটি ফেলে সংস্কার করা হয়েছে। আরএস রেকডে রাস্তাটি সরকারি ছিল। রাস্তাটি বন্ধ হয়ে গেলে সাধারণ জনগণের চলাচল বন্ধ হয়ে যাবে। তাই রেকড সংশোধন করে রাস্তাটি সরকারি হিসাবে জনগণের চলাচলের জন্য ব্যাবস্থা গ্রহন করার জন্য যথায়ত কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, রেকড সংশোধনের জন্য উপযুক্ত আদালতে মামলা করতে হবে।


প্রকাশিত: November 9, 2025 | সময়: 7:59 am | সুমন শেখ

আরও খবর