নগরীতে এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী নোমানের গণসংযোগ

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২(সদর) সংসদীয় আসনে এবি পার্টির প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান গণসংযোগ করেছেন মহানগরীর উপশহর এলাকার ২ নং সেক্টরে। মহানগরীর নারী নেত্রীবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগ করেন।
এই সময় নারী নেত্রীবৃন্দ এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান এর পক্ষে ঈগল মার্কার জন্য দোয়া, সমর্থন এবং ভোট চান। নারী নেত্রীরা এলাকার প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে নারী ভোটারদেরকে উন্নয়নের প্রতীক হিসাবে ঈগল প্রতীককে বেছে নেওয়ার পরামর্শ দেন।রাজশাহীর উন্নয়নের জন্য এবি পার্টি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে বলেন। মহানগর নেত্রী সোমার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন নাশিদা, রিশা, পান্না, আলেয়া, খাদিজা, ঝর্ণা সহ আরও অনেকেই।


প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ | সময়: ৭:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ