সর্বশেষ সংবাদ :

রাণীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে রিপন হোসেন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খাঁনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপন হোসেন উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদারপাড়া গ্রামের দুলু সরদারের ছেলে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান স্থানীয় ও নিহতের পরিবারের বরাদ দিয়ে বলেন, গত শুক্রবার রাতে ব্যক্তিগত কাজে যুবক রিপন হোসেন বাড়ি থেকে রাণীনগর বাজারে আসছিল। পথে খাঁনপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে রিপন হোসেন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের পিলারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ কোন অভিযোগ বা মামলা দায়ের করেনি। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।


প্রকাশিত: November 9, 2025 | সময়: 7:54 am | সুমন শেখ

আরও খবর