সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মোটর সাইকেল শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মোটর সাইকেলের বিশাল শোভাযাত্রা করেছে জামায়াত। শনিবার সকালে জেলা শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুললের নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিশ্বরোড, হরিপুর, বটতলা হাট, নতুনহাট, টিকরামপুর, টোলঘর, শান্তিমোড় হয়ে বড় ইন্দারা মোড়ে গিয়ে শেষ হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারি ও সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর সহ জেলা ও শহর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ বলেন, নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। জনগণের ভালোবাসা ও সমর্থনই এই বিশাল সমাবেশের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে।


প্রকাশিত: November 9, 2025 | সময়: 7:54 am | সুমন শেখ