সর্বশেষ সংবাদ :

নয়া কৌশলে জামায়াত

সাইফুল ইসলাম, গোদাগাড়ী: জনমত তৈরি এবং ভোটের মাঠে নিজেদের শক্ত আবস্থান নিশ্চিত করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন কৌশলে এগোচ্ছে জামায়াত ইসলামী। বিভিন্ন ইস্যু নিয়ে উপজেলা থেকে ইউনিয়ন পাড়া মহল্লা কেন্দ্রিক বিক্ষোভ মিছিল, সভা করার মাধ্যমে গনসংযোগ করছেন দলটির নেতারা। এর মাধ্যমে মানুষের আস্থ্া আর্জনের চেস্টা করছেন তারা। সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে জামায়াতে ইসলামী। দলীয় নিয়মিত সব কর্মসূচিতেই এখন প্রাধান্য পাচ্ছে নির্বাচনি ইস্যু।
রাজশাহী-১ (গোদগাড়ী-তানোর) সাধারণ ভোটারদের মাঝে বেশ সাড়া ফেলেছেন এ আসনের প্রার্থী ও জামায়াতর কেন্দ্রীয় নায়েবে আমীর আধ্যাপক মুজিবুর রহমান ও এ আসনের নেতা কর্মীরা। বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের কাছে দাঁড়িপাল্লার বার্তা পৌঁছে দিতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন প্রার্থী ও নেতাকর্মীরা।
ভোটারদের কাছাকাছি গিয়ে তাদের প্রত্যাশা ও পরামর্শ শোনার পাশাপাশি নিজেদের উন্নয়ন ইস্যু তুলে ধরছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময়, অসহায় মানুষকে সহায়তা প্রভৃতি কর্মকান্ডের মাধ্যমে এলাকায় সরব জামায়াতের নেতা কর্মীরা। তাদের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে সর্বত্রই ব্যানার, পোস্টার, দলীয় মার্কা, ফেস্টুন টানানো হয়েছে।
পিছিয়ে নেয় দলটির মহিলা বিভাগের কর্মীরা মহিলা মজলিস, উঠান বৈঠক সহ নানান কার্যক্রমে নির্বাচনি প্রচারকাজে সক্রিয় করা হয়েছে জামায়াতের নারী জনশক্তিকেও। আদিবাসী হিন্দু সহ অন্য ধর্মাবলম্বীদেরও গুরুত্ব দিচ্ছে জামায়াত। এছাড়া ছাত্রশিবির ও ছাত্রী সংস্থাও জামায়াতের পক্ষে জনসমর্থন আদায়ে নিজস্ব নানা কর্মসূচি পালন করছে।
রাজশাহী জেলা জামায়তের আমীর প্রফেসর আব্দুল খালেক বলেন, স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে, তারা সবাই হিন্দু সম্প্রয়কে ব্যবহার করে শুধু নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজন ইসলামি সরকার। এবার হিন্দুদের স্লোগান হলোÑ‘সব মার্কা দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ’।
তিনি আরও বলেন, নির্বাচনে আংশ নেওয়ার ব্যাপারে কোনো সংশয়-শঙ্কা নেই জামায়াতের নেতা কর্মীদের। জেলার নিজ নিজ আসনগুলোতেও রাত-দিন ব্যাপক প্রচারকাজ চালাচ্ছেন দলটির প্রার্থীরা। এলাকাভিত্তিক গণসংযোগ, প্রচারপত্র বিলি, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, বিভিন্ন পেশাজীবীকে নিয়ে আলাদা মতবিনিময়-সমাবেশ সহ নানা কৌশলে তৎপরতা চালাচ্ছেন জামায়াতের প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা।
নির্বাচনি প্রচারের নানা দিক তুলে ধরে গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর নোমায়ন আলী মাষ্টার বলেন, আমরা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি। নারী ও পুরুষ আলাদা গ্রুপ করে গণসংযোগ করছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে ও প্রতি জুমায় মসজিদ-সংশ্লিষ্টদের অনুমতি নিয়ে কথা বলছি। বিভিন্ন বাজার ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচার চলছে।
তিনি বলেন, এলাকাভিত্তিক সমাবেশের মাধ্যমে আমাদের উন্নয়ন ভাবনা তুলে ধরছি। এ সময় জনগণের কথাও শুনছি। তারা কী চান, কেমন এমপি প্রত্যাশা করেনÑসেই মতামত শুনে নানা আশ্বাস দেওয়া হচ্ছে। শ্রমিক, ছাত্র-শিক্ষকসহ নানা পেশার লোকদের নিয়ে আলাদা প্রোগ্রাম হচ্ছে।
তিনি আরো বলেন, ভোটারদের কাছে সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান তুলে ধরা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনেও ব্যাপক প্রচার চলছে। নানা সেবামূলক কার্যক্রম চালানো হচ্ছে। আধুনিক উপজেলা গড়ার যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাতে ভোটাররাও বেশ আশাবাদী হচ্ছেন। তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়ে কেন্দ্র পাহারাসহ নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন অনেকে।
প্রচারকাজে নিয়োজিত জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রফেসর কামরুজ্জামান জানান, তরুণ প্রজন্মের বেশিরভাগই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ মাধ্যমকে নির্বাচনি প্রচারকাজে লাগানো হচ্ছে। তরুণদের কাছে যেতে যত ধরনের কার্যক্রম সম্ভব, তা করা হচ্ছে। ভোটারদের মাঝে জামায়াতের সব ম্যানিফেস্টো তুলে ধরা হচ্ছে। চলছে সামাজিক ও সেবামূলক নানা কর্মসূচিও। অসহায় মানুষদের নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানভিত্তিক নিয়মিত যোগাযোগ রাখছি।
সব মিলিয়ে মাঠ পর্যায়ে উৎসবমুখর পরিবেশে চলছে জামায়াতের নির্বাচনি প্রচার। তরুণ, নারী, সংখ্যালঘু ও সাধারণ ভোটারদের সঙ্গে সংযোগ জোরদারে দলটির প্রার্থী ও দায়ীত্ব প্রাপ্ত নেতারা চেষ্টা করছেন প্রচলিত ধারা থেকে বেরিয়ে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে।


প্রকাশিত: November 8, 2025 | সময়: 7:02 am | সুমন শেখ

আরও খবর