, , ।
স্টাফ রিপোর্টার: পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। অর্ধদিনব্যাপী এ আয়োজন দুপুর আড়াইটায় উদ্বোধন হয়ে পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী সাবেক উপাচার্য, চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটি ও প্রফেসর অফ এমিরিটার্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. এ. কে. এম. আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাফিস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক মুরসালিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর উপদেষ্টা সভাপতি এডভোকেট মজিজুল হক।
শহরের বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক শিশুকিশোর, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী নিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরী কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, আবৃত্তি, অভিনয়, হামদ ও নাথ, মায়ের কাছে চিঠি লেখা প্রতিযোগিতা, বৃক্ষরোপন, মাইন্ড ম্যারাথন সিজন-২, দেয়ালিকা উৎসব, বানান শুদ্ধীকরণ, রচনা লেখা প্রতিযোগিতা, হস্তশিল্প প্রদর্শনী, ১০ টাকা ফর চিল্ড্রেন প্রতিযোগিতাসহ ভিন্ন ভিন্ন ১৩টি প্রতিযোগিতায় ৩৪০টি পুরস্কার প্রদান করা হয়। গান, কবিতা আবৃত্তি, কোরিওগ্রাফি, থিম সং, ব্লাড গ্রুপিং সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়।
উৎসবে আগত অতিথিরা ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং ফুলকুঁড়ি আসরের উত্তরোত্তর সফলতা কামনা করেন।