সাপাহারে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর : এমপি নয় জনগণের বন্ধু হয়ে থাকতে চাই

সাপাহার প্রতিনিধি: আসন্ন ত্রোয়দশ জাীতয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেছেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হলে আমাকে এমপি সম্বোধন করবেন না আমি জনগণের বন্ধু হয়ে থাকতে চাই।
আপনারা সবাই আমার ভাই তাই এমপি নয় ভাই বলেই ডাকবেন। বক্তব্য শেষে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে তিনি নওগাঁ-১ আসন সহ সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের বিজয় নিশ্চিত করার জন্য ধানের শীষে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহব্বান জানালেন।
শুক্রবার সকাল ১০টায় সাপাহার উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পুর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন।
উপজেলার প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ্য আব্দুননুর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলা বিএনপির হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫ | সময়: ৬:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ