, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ বিএনপির একাংশের নেতকর্মীরা। এসময় তারা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বুধবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক সহ ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ বিক্ষোভ মিছিল করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী-সমর্থকরা। এসময় প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে বক্তব্যে নেতারা বলেন, জনবিচ্ছিন্ন নেতা মাহবুব আনাম স্বপন ফকির কে মনোনয়ন বাতিল করে দুঃসময়ের রাজপথের ত্যাগী, কারা নির্যাতিত নেতা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে হবে। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী পক্ষের নেতাকর্মী ও সমর্থকরা এ আন্দোলন চালিয়ে যাবে বলেও তারা জানান।
বক্তব্য দেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান।
এসময় অ্যাডভোকেট মোহাম্মদ আলী পক্ষের বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।