সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে চতুর্থ ওয়ানডে আজ, দেখা যাবে টিকিট ছাড়াই

স্পোর্টস রিপোর্টারঃ আসন্ন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ যুব দল। সিরিজের তিনটি ওয়ানডে ইতিমধ্যেই শেষ হয়েছে। আজ সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৯ টায় ম্যাচটি শুরু হবে।
বগুড়ায় অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বুধবার (৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়। ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা। তবে ঘন কুয়াশা ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
বুধবার (৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান যুব দল ১০২ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ যুব দলকে পরাজিত করলে সিরিজে ১-১ এ সমতা ফিরে আসে। আজ চতুর্থ ওয়ানডে। সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচ। আগের দিনের মতো আজকেও ম্যাচ দেখতে দর্শকদের কোন টিকিট লাগবে না। টিকিট ছাড়াই গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।


প্রকাশিত: November 7, 2025 | সময়: 5:38 am | সুমন শেখ

আরও খবর