নগরীতে বিএনপি’র ৩১দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১দফা জনগণকে অবহিতকরণের লক্ষ্য এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়।
নগরীর লক্ষীপুর মোড়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরে বিকেল ৪টায় নগরীর শিক্ষাবোর্ডের সামনে থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রকিব হোসেন পিন্টু, উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সালমগীর হোসেন, বিএনপি নেতা ফিটন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা, চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিজবুল্লাহ্, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন রনি, মহানগর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ, মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক, মশিউর রহমান হৃদয়, রাজপাড়া থনা কৃষকদের যুগ্ম-আহ্বায়ক শেখ ওয়াসিম আলী, যুবদল নেতা তানভির আহম্মেদ ফিরোজ, কামাল পারভেজ পাপ্পু।


প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫ | সময়: ৪:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ