সর্বশেষ সংবাদ :

চারঘাটে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে দুটি ডাল মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় রং মিশ্রিত ডাল ও ডালে পোকা পাওয়ায় দুটি মিল মালিককে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার হলিদাগাছী এলাকায় পারভেজ ডাল এন্ড সর্টিং মিল মালিক বাবর আলী ১ লাখ টাকা ও মেসার্স মামা-ভাগ্নে এন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিনকে ১ লাখ টাকা। সর্বমোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতের এমন কর্মকান্ড করলে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে হুশিয়ারি করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাহাতুল করিম মিজান।


প্রকাশিত: November 6, 2025 | সময়: 4:14 am | সুমন শেখ

আরও খবর