, , ।
প্রেস বিজ্ঞপ্তি: বাগমারা প্রেসক্লাবের সদস্য আবু বাককার সুজনকে বহিষ্কার নয় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। মঙ্গলবার একটি লিখিত বিবৃতি দিয়ে এই দাবি করেছেন সাংবাদিক আবু বাককার সুজন। বিবৃতিতে তিনি বলেছেন, ব্যক্তিগত সমস্যার কারণে চলতি বছর ১৬ অক্টোবর বাগমারা প্রেসক্লাব থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। যাহা পরের দিন ১৭ অক্টোবর দৈনিক সোনালী সংবাদ সহ বিভিন্ন পত্রিকায় ‘বাগমারা প্রেসক্লাব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন সাংবাদিক সুজন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ পদত্যাগ করার ১৯ দিন পর মঙ্গলবার (৪ নভেম্বর) সানশাইনে ‘বাগমারা প্রেসক্লাবের সদস্য আবু বাক্কার সুজন বহিষ্কার’ শিরোনামে একটি সংবাদ পরিবেশিত হয়েছে। প্রকৃতপক্ষে সাংবাদিক আবু বাককার সুজন বাগমারা প্রেসক্লাবকে সম্মান দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করার পর নবগঠিত ‘বাগমারা উপজেলা প্রেসক্লাবের’ সভাপতি নির্বাচিত হয়েছেন। এতে প্রতিহিংসার কারণে ‘বাগমারা উপজেলা প্রেসক্লাবকে’ ‘বাগমারা প্রেসক্লাব’ প্রতিদ্বন্দ্বী মনে করে পদত্যাগ করার ১৯ দিন পর বহিষ্কারের নামে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। যাহা চরমভাবে মানহানিকর। সাংবাদিক সুজন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।