, , ।
স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে ‘বাংলাদেশ এ’ দলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
বিসিবির ঘোষিত দলে নেতৃত্ব দিচ্ছেন আকবর আলি। যুব দলের সাবেক বিশ্বকাপজয়ী এই অধিনায়কের সঙ্গে দলে সুযোগ পেয়েছেন বেশ কিছু উদীয়মান তরুণ ক্রিকেটার। এই টুর্নামেন্টকে তরুণদের জন্য নিজেদের মেলে ধরার বড় মঞ্চ হিসেবে দেখছে বিসিবি। আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে নতুন মুখগুলোর অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়বে বলে আশা করছে বোর্ড।
বিসিবির মিডিয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাইজিং স্টারস এশিয়া কাপে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ‘এ’ দলের তরুণরা নিজেদের দক্ষতা যাচাই ও আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এটি ভবিষ্যতের জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ।’
বাংলাদেশ ‘এ’ দল: আকবর আলি (অধিনায়ক), জিশান আলম, হাবিবুর রহমান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এসএম মেহরোব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।