, , ।
স্টাফ রিপোর্টার: বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, সমবায় মানে আমরা সবাই মিলে একটি কাজ করবো এক সাথে। তাই শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য।
শনিবার (০১ নভেম্বর) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে সমবায় দপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
বিভাগীয় কমিশনার বলেন, সমবায়ে আমরা কয়েকজন মিলে ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ারকে বড়ো শেয়ারে রূপান্তর করবো। একটা ভালো কাজ করবো স্বাধীনভাবে। প্রয়োজনে আমরা তথ্য শেয়ার করব, ট্রেনিং করব। সমবায়ের যে সাতটা মূলনীতি আছে সেগুলোসহ কমিউনিটিকে বিবেচনায় রেখে এমনভাবে কাজ করবো যেন জাতি-প্রতিবেশী- এলাকাবাসীসহ সবাইকে নিয়েই উন্নতি করতে পারি।
সমবায়ীদের ঋণের ঝামেলায় না যাওয়ার পারমর্শ দিয়ে আজিম আহমেদ তাদের উদ্দেশে বলেন, সবার সম্মিলিত পুঁজি একত্রিত করে সঠিক, ভালো এবং প্রগতিশীল ব্যাবসা করেন। ব্যাবসার নিয়ম-কানুনের মধ্যে সরকারকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ফাঁকি দিলে ওই কোম্পানি কিন্তু ধীরে ধীরে চুপসে যাবে।
এ সময় তিনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক সঙ্গতিগুলোকে একত্রিত করে আরও উন্নয়নমূলক কাজে এগিয়ে নিতে এবং সমবায় সমিতির মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে সমবায়ীদের প্রতি আহবান জানান।
রাজশাহী বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর হতে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য-‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। অনুষ্ঠান শেষে সঞ্চয় ও ঋণদান, কৃষি এবং মহিলা সমবায় সমিতি এই তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি প্রধানদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
বিভিন্ন কর্মসুচীর মধ্যেদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবসে অনুষ্ঠিত কর্মসুচীর মধ্যেছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভা।
পবা উপজেলা: উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসুচীতে নেতৃত্ব ও উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম। অনষ্ঠানে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার জালাল উদ্দীন সরকার, হ্যাপি সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি’র সভাপতি ইউসুফ আলী চৌধুরী, বড়গাছী মহিলা সমবায় সমিতির সভাপতি মনিরা বেগম, নওহাটা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আবু শামা, পুষ্প সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার তসলিম উদ্দিন ও পরিদর্শক সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমিতির সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতি হিসেবে একতা মহিলা সমবায় সমিতি লি:, বড়গাছী মহিলা সমবায় সমিতি লি:, উত্তরণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এবং সফল উদ্যোক্তা হিসেবে হ্যাপি সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি’র সভাপতি ইউসুফ আলী চৌধুরী-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
লালপুর: শনিবার সকালে র্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ। আন্যদের মধ্যে বক্তব্য রাখেন পশু সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনজুর রহমান, শারমিন আক্তার, রফিকুল ইসলাম প্রমুখ।
বাগমারা: উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে সমবায় কর্মকর্তা কাউসার আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা প্রমুখ। উপজেলা সমবায় দপ্তরের সরকারী পরিদর্শক তাসনিমুল হকের পরিচালনায় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক শ্যামল কুমার ঘোষ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ীবৃন্দ।
জয়পুরহাট: জেলা প্রশাসন চত্ত্বর থেকে এ উপলক্ষে র্যালী বেড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, জয়পুরহাট কেন্দ্রীয় বহুমুখী সমবায় চেয়ারম্যান শাহ আখতারুজ্জামান বাবু সহ জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ। এ সময় জেলার সেরা ৪ টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
ক্ষেতলাল: উপজেলা সমবায় কর্মকর্তা আমিরুল ইসলাম (দাঃ প্রাঃ) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। তাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পৌর জামায়াতের রাজনৈতিক সচিব এহতেশামুল হক স্বয়ন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম আকন্দ, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক, রসাল দীঘি সমবায় সমিতির সভাপতি মাহমুদুল হক চৌধুরী রকেট, গুড নেইভার বড়াইল মহিলা সমবায় সমিতির সভাপতি মারুফা খাতুন, সমবায়ী শাহিনুর ইসলাম, রেশমা, জোবেদা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে গুড নেইভার বড়াইল মহিলা সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
বাগাতিপাড়া: উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর একেএম আফজাল হোসেন, এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে স্বল্প পুঁজিতে উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন সম্ভব হচ্ছে।
পত্নীতলা: উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার সামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, তথ্য আপা তিথি রাণী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভিত্তিক বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও নেতৃবৃন্দ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সদস্যাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানে অতিথিরা সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও সামাজিক সাম্যের বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আত্রাই: র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহম্মেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন ও মোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, সাংবাদিক তপন কুমার সরকার সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিবসটি উদযাপনের মধ্য দিয়ে আত্রাইয়ের সমবায়ী সদস্যরা ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিয়ামতপুর: উপজেলা সমবায় অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক আব্দুল আলিম ও বালাহৈর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধি কর্মীরা উপস্থিত ছিলেন। ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি পরিচালক আব্দুল আলিম ও বালাহৈর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ ছয়টি ক্যাটাগরিতে ছয় জনকে সম্মাননা স্মারক ও সাটিফিকেট প্রদান করা হয়।
ভোলাহাট: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে ভোলাহাট উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী পরিদর্শক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন সহ উপজেলার সমবায় সমিতির সদস্যরা।