, , ।
স্টাফ রির্পোটার: সারাদেশের ন্যায় রাজশাহীতেও পালিত হয়েছে স্তন ক্যান্সার সচেতন দিবস। ‘জেনে নিন, জেগে উঠুন। স্ক্রিনিং জীবন বাঁচায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতন ফোরামের আয়োজনে দিবসটি উপলক্ষে গোলাপি সড়ক নামে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে আগত অতিথিরা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা বলেন, স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এতোদিন এই ক্যান্সারের ব্যাপারে নারীদের সচেতন করার জোরটা ছিল বেশি, কিন্তু এখন পুরুষদেরকেও সচেতন করার জোর চেষ্টা চালানো হচ্ছে। কারণ, পুরুষদের মধ্যেও স্তন্য ক্যান্সার দেখা দিতে পারে। যদিও পুরুষদের স্তন্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার খুবই কম। এক হিসেবে দেখা যায় যুক্তরাজ্যে প্রতিবছর ৪১ হাজার মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হন, সেই তুলনায় মাত্র ৩০০ জন পুরুষ এই রোগে আক্রান্ত হন।
লক্ষণ বা উপসর্গ ভিতরে রয়েছে, স্তনের কোন অংশ চাকা চাকা হয়ে যাওয়া অথবা কোন লাম্প দেখা যাওয়া, স্তনের আকার বা আকৃতির পরিবর্তন, স্তনবৃন্তের আকারে পরিবর্তন, স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া, স্তনবৃন্তের আশেপাশে রাশ বা ফুসকুড়ি দেখা যাওয়া, বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা দেয়া, স্তনের ভেতরে গোটা ওঠা বা শক্ত হয়ে যাওয়া।