সারদা পুুুলিশ একাডেমি থেকে নিখোঁজ ডিআইজি এহসানুল্লাহ

স্টাফ রির্পোর্টার, চারঘাট: বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনক ভাবে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার সকাল থেকে একাডেমি থেকে তিনি নিখোঁজ হন। এখবর চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে রাজশাহী জুড়ে।
পুলিশ সুত্রে জানা যায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার, বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার সকালে পুলিশ একাডেমিতে অভিযান চালায় একটি টিম। এ সময় একাডেমিতে কর্মরত অবস্থায় তিনি রহস্যজনকভাবে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে বাংলাদেশ পুলিশ একাডেমীর পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিলেন বলে জানতে পেরেছি। তবে তিনি নিখোঁজ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সুত্রের দাবি, ডিআইজ এহসানুল্লাহকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি টিম একাডেমিতে আসছেন।
এমন খবর তিনি জানতে পেরে মোটরসাইকেল যোগে একাডেমি থেকে পালিয়েছেন। তিনি আগেই জানতেন তাকে গ্রেপ্তার করতে যে কোন সময় পুলিশ একাডেমিতে হানা দিতে পারেন।


প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫ | সময়: ৪:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ