সর্বশেষ সংবাদ :

বাঘায় ইউএনও কাপ ফুটবল ফাইনাল খেলবে মনিগ্রাম বনাম বাঘা পৌরসভা

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল। এর আগের দিন আড়ানী পৌর সভাকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে বাঘা পৌর সভা ফুটবল একাদশ। বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন খেলাটি পরিচালনা করছে।
খেলায় পরিচালকের দায়িত্বে ছিলেন, মমিনুল ইসলাম হিটলার, সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন, সুজন মাহমুদ ও হানিফ ইকবাল। নিয়মিত ধারা বিবরণীতে রয়েছেন, বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞা, বি কে রায় ও শাওন। রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রশাসনের ব্যক্তিবর্গ সহ অগনিত দর্শক খেলার মাঠে স্থানীয়-বহিরাগত খেলোয়াড়দের কৌশলী ক্রীড়া নৈপুন্য উপভোগ করেন।
এ সময় ছিলেন, খেলার পরিচালনা কমিটির সভাপতি বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আড়ানী পৌর সভার প্রশাসক সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সোনালী ব্যাংক বাঘা শাখার পিও মতিউর রহমান, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক সাবেক ফুটবলার আব্দুল লতিফ মিঞা, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বিএনপি নেতা শাহিন মন্ডল, সাবেক ফুটবলার আফাজ উদ্দীন, ঠিকাদার রবিউল ইসলাম প্রমুখ।
খেলা শেষে ম্যান-অব দ্যা ম্যাচ নির্বাচিত মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলের গোল রক্ষক মজিবর রহমানকে পুরস্কার প্রদান করা হয়।
গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় একই মাঠে অনুষ্ঠিত খেলায় আড়ানী ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করেন বাঘা পৌরসভা ফুটবল একাদশ। আয়োজকদের ঘোষণা অনুযায়ী আগমী ৫ নভেম্বর বিকেল ৩টায় একই মাঠে সমাপনী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গত ১২ অক্টোবর’ ২৫ আনুষ্ঠানিক উদ্বোধনীর মধ্য দিয়ে খেলা শুরু হয়।


প্রকাশিত: October 30, 2025 | সময়: 3:19 am | সুমন শেখ

আরও খবর