সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান।
বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অদিদপ্তরের উপ পরিচালক উম্মে কুলসুম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহিদা বেগম সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
সভা সঞ্চালনা ও গ্রাম আদালতের চাঁপাইনবাবগঞ্জ জেলার অগ্রগতি উপস্থাপন করেন গ্রাম আদালত চাঁপাইনবাবগঞ্জ জেলার ম্যানেজার হাফিজ আল আসাদ। সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক সচেতনতা তৈরী করা যায় তা তুলে ধরেন।


প্রকাশিত: October 29, 2025 | সময়: 2:49 am | সুমন শেখ

আরও খবর