রাবি কর্মচারীদের সাথে পোষাক সরবরাহ কমিটির মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহায়ক ও সাধারণ কর্মচারীদের সাথে পোষাক সরবরাহ কমিটির সদস্যবৃন্দ সোমবার মতবিনিময় করেন। এদিন বিকেল ৩টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই মতবিনিময়ে সভাপতিত্ব করেন পোষাক সরবরাহ কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।
সভায় সহায়ক ও সাধারণ কর্মচারীদের কর্মস্থলে নির্ধারিত পোষাক পরা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের প্রতি গুরুত্বারোপ করে আলোচনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত হিসাব পরিচালক প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার।
মতবিনিময়ে কেন্দ্রীয় ভান্ডারের উপ-রেজিস্ট্রার মো. সাইয়েদুল হক খন্দকার স্বাগত বক্তব্য রাখেন। স্টুয়ার্ড শাখার উপ-রেজিস্ট্রার সর্দার সোহরাব হোসেন সভাটি সঞ্চালনা করেন।


প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫ | সময়: ২:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ