নাচোলে ৯শ হেক্টর জমিতে ধান চাষাবাদ, বাম্পার ফলনের আশা

অলিউল হক ডলার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চলতি খরিফ-২ মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা। কৃষকদের চোখের মুখে প্রশান্তির ছাপ। খাদ্য ভান্ডার নামে খ্যাত বরেন্দ্র অঞ্চল নাচোল উপজেলার পৌরসভাসহ ৪টি ইউনিয়নে এবছর খরিফ-২ মৌসুমে ২১হাজার ৯’শ হেক্টর জমিতে ধানের চাষাবাদ হয়েছে।
এবছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় চাষাবাদর ভালো হয়েছে। অন্যান্য বছরের তুলনায় পানির খরচও কম হয়েছে বলে কৃষকরা জানান।
সরেজমিনে দেখোগেছে, নাচোল ইউনিয়নের হাকঁরইল, ঝিকড়া, নাসিরাবাদ, দুলাহার, রাজবাড়ী এলাকা, কসবা ইউনিয়নের সোনাইচন্ডী, সোনামাসনা, কালইর, গোলাবাড়ী, চন্দনা, উজিরপুর, খান্দুরা, নেজামপুর ইউনিয়নের হাটবাকইল, লক্ষীপুর, বহরইল, কেন্দুয়া, ঘাসুড়া, রাওতাড়া, ফতেপুর ইউনিয়নের ফতেপুর, পাহাড়পুর, টাকাহারা, মাধবপুর, আমলাইন, শিংরোল, মির্জাপুর এলাকা সহ বিভিন্ন মাঠে ধানের আবাদ সুন্দরভাবে হয়েছে। কোন ধরনের রোগ বালাইয়ের প্রাদুর্ভাব দেখা যায়নি।
আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০-১৫ দিনের মধ্যে কৃষকের মাঠের ধান ঘরে উঠবে বলে আশা করছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর জানান, এমৌসুম শুরুর আগে থেকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উপজেলা কৃষি কর্মকর্তা, সম্প্রসারণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নাচোল পৌর এলাকাসহ ৪টি ইউনিয়নে মাঠ পর্যায়ে বিভিন্ন এলাকায় আলোক ফাঁদ স্থাপনের মাধ্যমে পোকামাকড় ও রোগ বালাই সনাক্তকরণ ও প্রতিরোধে করনীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন। পরবর্তীতে ফসল রোপনের পরে যে কৃষি জমিতে সমস্যা দেখা দিয়েছে সেখানে আমাদের কৃষি কর্মকর্তাগণ তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য পরামর্শ প্রদান করেন।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, এবছর নাচোল উপজেলা ২১হাজার ৯’শ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। কোন ধরনে রোগ বালাইয়ের প্রাদূর্ভাব নেই। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০-১৫ দিনের মধ্যে কৃষকের ঘরে ধান উঠবে বলে জানান।


প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫ | সময়: ২:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ