, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজাশাহীর তানোরে ভেজাল কীটনাশক বিক্রি বন্ধ, সেচ সংকট সমাধান, সরকারী প্রণোদনায় বৈষম্য দুর, আলু বীজ ও সার ন্যায্য মূল্যের দাবিতে কৃষক সমাবেশ ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন তানোর শাখার আয়োজনে উপজেলা চত্বরে তানোর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা কৃষক সমাবেশে অংশগ্রহন করেন।
কৃষক আবজাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাতীয় কৃষিপুরস্কার প্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ, আজাহার সরদার, জামিলুর রহমান, আফজাল প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে কৃষকদের আলু চাষের জন্য জরুরী প্রয়োজন সার। সরা ডিলারদের কাছে প্রয়োজনমতো সার পাওয়া যাচ্ছে না। অথচ বেশি টাকা দিলে বাজারে সার পাওয়া যাচ্ছে। নিঃসন্দেহে এটা সার সিন্ডিকেট।
অপরদিকে উপজেলা জুড়ে ভেজাল কীটনাশকের ছড়া ছড়ি। কৃষি বিভাগের লোকজন রহস্যজনক কারণে নিরব ভূমিকা পালন করছে। ভেজাল কীটনাশকের দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আগে যেখানে দুই থেকে তিন বার কীটনাশক দিলে ধান ভালো হতো। কিন্তু বর্তমানে ৭ থেকে ১০বার পর্যন্ত ধানে কীটনাশক দিয়েও ভাল ফলন পাওয়া যাচ্ছে না। একই অবস্থা আলুতে ও।
বরেন্দ্র অফিসের গভীর নলকূপ গুলোর সেচ নিয়ে সমস্যা পড়তে হচ্ছে কৃষকদের। এছাড়াও সরকারী প্রণোদনায় কৃষি অফিস অনিয়ম করছে অপর দিকে আলুর কোল্ড স্টোরেজের ভাড়া কমাতে হবে। আলুর ন্যায্য মূল্যে দিতে হবে।
কৃষক সমাবেশ শেষে তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তার দপ্তর, উপজেলা কৃষি অফিস, বরেন্দ্র অফিসে কৃষকরা তাদের দাবিগুলো তুলে ধরে স্মারকলিপি দেন।