, , ।
স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লিগের রাজশাহী ভেন্যুতে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিভাগ স্বাগতিক রাজশাহী বিভাগের বিরুদ্ধে ৩৩৮ রানের লিড নিয়েছে। গতকাল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রামের হাসান মুরাদের বিধ্বংসী বোলিংয়ে রাজশাহী বিভাগ তাদের প্রথম ইনিংসে ১৯৬ রানে অল আউট হয়। প্রথম দিনে রাজশাহী বিভাগ মাত্র এক রানে দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আগের দিনে শূন্য রানে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান সাব্বির ও রহিম গতকাল ব্যাট করতে নামে। ব্যাট হাতে রহিম তেমন সুবিধা করতে না পারলও সাব্বির দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন। রহিম করেন ৭ রান। রাব্বি ৫৪ ও তাইজুল ৪১ রান করেন। প্রথম ইনিংসে ২১৪ রানের লিড নেওয়ার পর চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ১৩৩ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনের খেলা শেষে চট্টগ্রাম বিভাগীয় দল ৩৩৮ রানের সামগ্রিক লিড নিয়ে মাঠ ত্যাগ করে। চট্টগ্রামের মাহমুদুল হাসান ৫১ রান করেন। ইয়াসির আলি রাব্বি ২৬ ও ইরফান শুক্কুর ১৮ রানে অপরাজিত আছেন।