সর্বশেষ সংবাদ :

মৃত্যু কমেছে, বেড়েছে আক্রান্ত

সানশাইন ডেস্ক: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৩৫৮ জন। গত ১৮ অক্টোবর সকাল ৮টা থেকে ২৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হয়ে এই নিহত ও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। এর আগের সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় পাঁচ হাজার ৮৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গ নিয়ে ৬১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০ রোগী।
রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮১৪ জন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু নিয়ে নতুন করে ৭৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত রোগটিতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ৮০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৮ ডেঙ্গু রোগী।


প্রকাশিত: October 25, 2025 | সময়: 3:38 am | সুমন শেখ