, , ।
স্টাফ রিপোর্টার: আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, নওগাঁ কর্তৃক আয়োজিত রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সম্পাদক ও নির্বাহী সদস্যদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী “সমবায় সমিতি ব্যবস্থাপনা (সিডিএফ)” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ১৯ অক্টোবর প্রশিক্ষণের উদ্বোধন হয়ে বৃহস্পতিবার ২৩ অক্টোবর শেষ হয়।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হলরুমে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ, উপনিবন্ধক ও কোর্স উপদেষ্টা মুহা: শাহীনুর ইসলাম। অত্র ইনস্টিটিউটের পরিদর্শক আব্দুল মজিদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কোর্স পরিচালক ও পরিদর্শক সুশান্ত কুমার এবং পরিদর্শক মতিউর রহমান প্রমূখ।
উল্লেখ্য সমবায়ী পুরুষ ও মহিলা সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে ৫ দিন, ১২ দিন, ২১ দিন মেয়াদে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছেন সমবায় অধিদপ্তর। এর মধ্যে সমবায় সমিতি ব্যবস্থাপনা প্রশিক্ষণ, সমবায় সমিতির হিসাব ও নিরীক্ষা প্রশিক্ষণ, সমবায় অডিটিং প্রশিক্ষণ, কম্পিউটার/আইসিটি এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ, মৎস্য চাষ, হাস-মুরগী ও গবাদী পশুপালন বিষয়ক প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ব্লক-বাটিক প্রশিক্ষণের মাধ্যমে আয়বর্ধনমূলক কাজে নিয়োজিত হচ্ছেন এবং নিজের পাশাপাশি অন্যেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন তাঁরা। লক্ষ্য প্রশিক্ষণ নিয়ে সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সমিতিগুলোর কার্যক্রমকে আরও কার্যকর ও উন্নত এবং তাদের সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবাখাতে টেকসই সমবায় গড়ে তোলা।