পাঁচবিবিতে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাট-১ আসনের পাঁচবিবি উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ, পথসভা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নির্যাতিত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।
মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবি বাজারের দোকানদার হাঁটুতে পথচারী রিক্সা-ভ্যানের যাত্রী-চালক সহ সর্বস্তরের মানুষের নিকট শহীদ জিয়া খালেদা জিয়া ও তারেক জিয়ার সালাম পৌঁছে দেন।
একই সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট চাইলেন। এছাড়া গফুর মন্ডলের নেতৃত্বে শত শত মটরসাইকেল দলীয় নেতাকর্মী সহকারে শোভাযাত্রা জয়পুরহাট-১ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদাত হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, আওলাই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা শামীম হোসেন ও ছাত্রদল নেতা নুরুউল্লাহ।


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫ | সময়: ৩:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ