সর্বশেষ সংবাদ :

ক্ষেতলালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বারীর মিছিল, জনসভা

ক্ষেতলাল প্রতিনিধি: জয়পুরহাটের-২ আসন (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) নির্বাচনী এলাকায় বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক আব্দুল বারী ক্ষেতলাল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জন সভা করেছেন।
গত বুধবার বিকেল ৪টায় উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমানের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ডিসি আব্দুল বারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


প্রকাশিত: October 23, 2025 | সময়: 3:37 am | সুমন শেখ

আরও খবর