বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবার নওহাটায় স্থানীয় নীতি ও কার্যক্রমে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মূলধারায় অন্তর্ভুক্তিমূলক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। খান ফাউন্ডেশন ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের বাস্তবায়নে ও সমতা নারী কল্যান সংস্থা’র সহযোগিতায় প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জেন্ডার ও জলবায়ুর চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে প্রশিক্ষণে আলোচনা করেন।
শনিবার দিনব্যাপি নওহাটা পৌরসভা সভা কক্ষে সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং গ্লেবাল অ্যাফেয়ার্স কানাডা’র আর্থিক সহযোগিতা ও নাগরিকতা কারিগরি সহযোগিতায় এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দুস্থ মহিলা কল্যান সমিতির পরিচাল মোসা. রহিমা বেগম, খান ফাউন্ডেশন রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল, পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার, বারনই লোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ রায়হান আলী জুয়েল, অপরাজিতা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মোসাঃ রেহেনা, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, দারিদ্র উন্নয়ন সংস্থার নিপা খাতুন, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারী নেত্রী, সাংবাদিক, যুব প্রতিনিধি।