, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২১ অক্টোবর ভোর রাতে ধনবাড়ী পৌরসভার গোপালবাড়ী এলাকায় নূরনবীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
ভোক্তভোগী সুরভী আক্তার, জমিলা বেগম, শাহীন ও নূরনবী সহ পরিবারের স্বজনরা জানায়, ভোর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে থাকা লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে পরে ধনবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সুরভী আক্তার বাদী হয়ে ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রতিবেশী মোহাম্মদ আলী ও তার ভাই ওয়াজেদ আলী গংরা এই জমিটি বেদখল দেওয়ার পায়তারা করেছে তারা। এই ১৫ শতাংশ জমিটি নিয়ে টাঙ্গাইল কোর্টে মামলা চলমান রয়েছে। সেই সাথে তারা মঙ্গলবার দিন প্রাণ নাশের হুমকি দিয়েছে।
তাই আমরা ধারণা করছি বিবাদীরা এই অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকতে পারে। আমাদের দাবী দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের খুজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি।
ধনবাড়ী থানার ওসি এসএম শহিদুল্লাহ জানান, উক্ত ঘটনায় বুধবার ২২ অক্টোবর দুুপুরে সুরভী আক্তার লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।