সর্বশেষ সংবাদ :

রাবিতে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ওইদিন সকাল সাড়ে ৯টায় স্যার জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানসহ পরিসংখ্যান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে পরিসংখ্যান বিভাগের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক ডিসিপ্লিন হিসেবে পরিসংখ্যান এবং বিশ্ব পরিসংখ্যান দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রফেসর মু. মনসুর রহমান, প্রফেসর আমিনুল হক, প্রফেসর সাবিরুজ্জামান, প্রফেসর ফারহানা হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের প্রফেসর রেজাউল করিম, রাবি পরিসংখ্যান সমিতির সহ-সভাপতি মিঠুন কুমার দে ও সাধারণ সম্পাদক কৌশিক কুন্ডু কাব্য প্রমুখ। রাবি পরিসংখ্যান বিভাগ ও পরিসংখ্যান সমিতির সভাপতি প্রফেসর মো. রেজাউল করিম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।


প্রকাশিত: October 22, 2025 | সময়: 3:51 am | সুমন শেখ