সর্বশেষ সংবাদ :

চারঘাটে সংঘর্ষে ভাতিজার হাতে চাচা খুন, আহত ৯

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে জমিজমা বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গোলাম মোস্থফা (৬০) নামের ১ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামের শমোতুল্লার ২ বউ। এক পক্ষের ছেলে গোলাম মোস্তফা,ফজেল উদ্দিন, নেকশাদ আলী, মঞ্জিল আলী ও মহসিন আলী। অন্য পক্ষের সন্তান রহমতুল্লাহ। পিতার রেখে যাওয়া জমি প্রখম পক্ষের সন্তানরাই দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। পিতার রেখে যাওয়া জমি ভাগ ভাটোয়ারা নিয়ে দুপক্ষের সনতানদের মধ্যে বিরোধ চলে আসছিল।
তারই জের ধরে মঙ্গলবার দুপুরের দিকে রহমততুল্লাহ তার বড় ভাই গোলাম মোস্তফার কাছে পিতার রেখে যাওয়া জমির ভাগ বের করে দেবার জন্য দাবি করলে দুজনের মধ্যে তর্ক বির্তক দেখা দেয়। এক পর্যায়ে শুরু হয় মারামারি। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়।
আহতরা হলেন, গোলাম মোস্তফা (৬০), জাদু (৫০),লিটন আলী (৩৫ ),রিপন আলী (৩০), এনামুল হক (১৮), এজাজুল হক (২২), নাঈম আলী (১৮), আব্দুল কুদ্দুস আলী (৩৪),রফিকুল ইসলাম (৩৮),ফায়সাল হক(১৯)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গোলাম মোস্তফা (৬০)মারা যান। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মর্তা মিজানুর রহমান বলেন,জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ জন মারা গেছেন। আহতদের রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকা শান্ত। লাশ ময়না তদন্তের জন্য রামে হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে।


প্রকাশিত: October 22, 2025 | সময়: 3:49 am | সুমন শেখ

আরও খবর