সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে জুয়ার আসর থেকে পাঁচজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ভুবন মোহন পার্কে গণশৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্না (৪৮), শামীম (২৮), সাগর শেখ (৪২), মিলন সরকার (৩৭) ও মাহাবুল ইসলাম (৩৬)। তারা সবাই রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হযেছে, জুয়া খেলার সময় নগদ টাকা ও তাসসহ এদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: October 22, 2025 | সময়: 3:38 am | সুমন শেখ