সাতদফা দাবিতে রাজশাহী আদর্শ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর পক্ষ থেকে শিক্ষা সংস্কার ও শিক্ষকদের বিরাজমান সমস্যা সমাধানে অন্তবর্তীকালীন সরকার প্রধান ও শিক্ষা উপদেষ্টা বরাবর রাজশাহী জেলা প্রশাসক মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় রাজশাহী কোর্ট চত্বরের বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সামাবেশ শেষে স্মারকলিপি প্রদান করে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষক সংগঠনগুলোর মধ্যে অনন্য এক শিক্ষক সংগঠন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির এক মহান ভিশনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। সামাজিক অবক্ষয় রোধ, সমাজ পরিবর্তন-পরিগঠন ও জীবনমান উন্নয়নে-শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও শিক্ষাক্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা জাতির সভ্যতা ও সংস্কৃতি বিনির্মাণের ক্ষেত্রে শিক্ষাব্যবস্থা প্রধান হাতিয়ার।
তারা আরোও বলেন, আমরা গভীর ভাবে লক্ষ্য করছি যে, স্বাধীনতাত্তোর বিভিন্ন সময়ে ক্ষমতাসীন সরকারের উদাসীনতা, বিশেষ গোত্রীর অপতৎপরতা এদেশের শিক্ষাব্যবস্থা, শিক্ষানীতি, শিক্ষাসহায়ক পরিবেশ ও শিক্ষাক্রমের সুষ্ঠু বিকাশকে বাধাপ্রাপ্ত করেছে। একদিকে পাশ্চাত্য সভ্যতার অম্লাসন এবং অপরদিকে ভারতীয় আধিপত্যবাদের প্রভাব এ দেশের নিজস্ব শিক্ষা কাঠামো তৈরিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিগত পতিত ফ্যাসিবাদী সরকার ২০১০ সালে একটি ফ্যাসিবাদী শিক্ষানীতি প্রণয়ন করে ২০২২ সাল থেকে শিক্ষাক্রমে বাস্তবায়ন শুরু করে। স্বাধীনতার পর থেকে একটি টেকসই যুগোপযোগী শিক্ষা নীতিমালা ও কারিকুলাম প্রণয়ন ছিল একটি মৌলিক কাজ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বিপ্লব পরবর্তী মানুষের চাহিনা, আশা-আকাঙ্ক্ষা ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদে উক্ত সংস্কার প্রস্তাব ও দাবীসমূহ উপস্থাপন করছে। শিক্ষক ফেডারেশন আশা করে, এই সংস্কার প্রস্তাব গৃহীত হলে শিক্ষা ব্যবস্থার মৌলিক ত্রুটি দূর হবে যা সৎ, দক্ষ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীতে ভূমিকা রাখবে।
স্বারকলিপি প্রদানের বেসরকারি শিক্ষক কর্মচারীদের দাবিসমূহ, বাড়ি ভাড়া ৪৫ শতাংশ করতে হবে, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ি মাদরাসা এমপিওভূক্ত করতে হবে, নন-এমপিও শিক্ষকদের চাকুরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে, অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে, স্বৈরাচারী সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।
সম্মানিত প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মহোদয়, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর উল্লিখিত প্রস্তাবনা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আপনার সদয় সহানুভূতি কামনা করছি।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগরী সভাপতি প্রফেসর ড. মো. কামরুল আহসান ও জেনারেল সেক্রেটারী ড. মো. কুদ্দুসুর রহমান-সহ শতশত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫ | সময়: ৫:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ