বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা সহ ৭ দফা দাবিতে জয়পুরহাট সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষকরা। সোমবার ২০ অক্টোবর দুপুর ১২ টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল ইসলাম ও সেক্রেটারি তাইফুল ইসলাম ফিতা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।