সর্বশেষ সংবাদ :

নগরীতে নির্মানাধীন ভবনের সাত তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একটি নির্মাণাধীন ভবনের সাততলায় কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা সিলিং পলেস্তারার কাজ করছিলেন।
নিহত দুই শ্রমিক হলেন- রাজশাহীর পবা উপজেলার বেইড়া গ্রামের আনারুল ইসলাম (৪৫) ও বাতাসোন্না গ্রামের সুমন হোসেন (৪৫)। দুজনেই নির্মাণ শ্রমিক ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানায়, দুর্ঘটনার পর এ দুই শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তখন চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতাল মর্গে আছে। নিহতদের স্বজনেরা মৃত্যু কাগজপত্র থানায় দিয়েছেন। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


প্রকাশিত: October 17, 2025 | সময়: 3:38 am | সুমন শেখ

আরও খবর