সর্বশেষ সংবাদ :

রাজশাহী বোর্ডে শতভাগ পাশ ১৮টি ও ফেল করেছে ৩৫টি কলেজ

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষাবোর্ডে এবার ১৮টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। আর ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছেন। সব মিলিয়ে ৫৬ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী ফেল করেছে।
এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৫৯ দশমিক ৪০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। যা গত বছরের তুলনায় ২১ দশমিক ৮৪ ভাগ কম। গত বছর বোর্ডে পাশের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২৪ হাজার ৯০২ পরীক্ষার্থী। এ বছর জিপিএ-৫ কমেছে ১৪ হাজার ৭৬৫ জন। এছাড়া চলতি বছরে ৫৬ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী ফেল করেছে।
এবছর জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ৫ হাজার ৬৮২ জন ছাত্রী ও ৪ হাজার ৪৫৫ জন ছাত্র। আর ছাত্র পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ ও ছাত্রী পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। সেক্ষেত্রে জিপিএ-৫ পাওয়া ও পাশের হারে এ বছরও এগিয়ে রয়েছে মেয়েরা।
অন্যদিকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভাগের আট জেলায় ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৭৭ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী পাশ করেছেন।
রাজশাহীতে উদযাপিত হবে
লালনের ১৩৫তম তিরোধান দিবস
প্রেস বিজ্ঞপ্তি: আগামীকাল ১৭ অক্টোবর লালন সাঁই এর ১৩৫তম তিরোধান দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি জাতীয়ভাবে পালনের অংশ হিসেবে রাজশাহী জেলা প্রশাসন রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি পালন উপলক্ষে ১৭ অক্টোবর বিকাল পৌনে পাঁচটায় নগরীর দরগাপাড়ার লালন শাহ্ মুক্তমঞ্চে লালন সাঁই এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে সন্ধ্যার পর একইস্থানে লালন শাহ্ এর গান নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।


প্রকাশিত: October 17, 2025 | সময়: 3:37 am | সুমন শেখ