সর্বশেষ সংবাদ :

মুন্ডুমালা পৌরসভা পরিদর্শনে ডিডিএলজি

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহী তানোর উপজেলা ও মুন্ডুমালা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা স্থানীয় সরকারে উপ-পরিচালক (ডিডিএলজি) জাকিউল ইসলাম। বৃহস্পতিবার বেলা ৩টার সময় তিনি মুন্ডুমালা পৌরসভায় পরিদর্শনের আসেন। এ সময় পৌর সভার পক্ষে উপ-পরিচালক (ডিডিএলজি)কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।
উপ-পরিচালক পৌরসভায় প্রায় এক ঘন্টা উপস্থিত ছিলেন,এ সময় পৌর সভার বিভিন্ন সমস্যার ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। ডিডিএলজি সার্বিক তথ্য প্রদান করেন পৌর প্রশাসক ও কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার সকাল হতে তানোর উপজেলা, তানোর পৌরসভা চান্দুরিয়া ও সরমজাই ইউনিয়ন বাধাইড় ইউনিয়ন পরিষদ সহ উপজেলার আরো কয়েকটি প্রতিষ্ঠান সন্ধা পর্যন্ত পরিদর্শন করেন স্থানীয় সরকারে উপ-পরিচালক (ডিডিএলজি) জাকিউল ইসলাম। তার সঙ্গে ছিলেন তানোর উপজেল্ ানির্বাহী অফিসার নাঈমা খান।


প্রকাশিত: October 17, 2025 | সময়: 3:36 am | সুমন শেখ