সর্বশেষ সংবাদ :

বিভিন্ন স্থানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিবিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যেদিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত কর্মসূচির মধ্যেছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সৈকত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা মোঃ ডালিম কাজী ও যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে হাত ধোয়া সামগ্রী বিতরণ ও শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।
নওগাঁ: নওগাঁর বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে চত্বরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি,এম,এ মমিন, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমানসহ অন্যান্যরা।
আদমদীঘি: আদমদীঘিতে বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে এক র‌্যালী ও উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার প্রমূখ।
আত্রাই: উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজাউদ্দিন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান অফিসার মো. সাইফুল, প্রশাসনিক কর্মকর্তা মো. মোজ্জেম হোসেন সহ উপজেলা সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।


প্রকাশিত: October 16, 2025 | সময়: 2:52 am | সুমন শেখ