সর্বশেষ সংবাদ :

নওগাঁয় কন্যা শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সচেতন সোসাইটি, আর্থিক ও কারিগরি সহযোগিতায় ইউএসডিওএস-এর এবং রালী ও আলোচনা সভা এবং গণস্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, নওগাঁ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মহাতাফ হোসেন, সচেতন সোসাইটির অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মুরসালিন, প্রোগ্রাম অফিসার আসলাম হোসেন, প্রোগ্রাম অফিসার শাহানাজ আক্তারসহ পিয়ার লিডার ও অনির্বাণ সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 16, 2025 | সময়: 2:45 am | সুমন শেখ