সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ বিভিন্ন স্থানে আর্ন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আর্ন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যেছিল র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া। সানশাইনের সাংবাদিকদের বিভিন্ন এলাকা থেকে পাঠানো খবর:
পবা: রাজশাহীর পবা উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল সাড়ে ৯টায় ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসের সূচনা হয় পবা উপজেলার এমআরকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। র‌্যালিটি বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। তিনি বলেন,“দুর্যোগ মোকাবেলায় শুধুমাত্র সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে। প্রতিটি পরিবারই হতে পারে একটি ক্ষুদ্র দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র—যেখানে সবাই জানবে দুর্যোগের সময় কীভাবে নিরাপদে থাকতে হয়, প্রাথমিক চিকিৎসা দিতে হয় এবং দ্রুত আশ্রয় নিতে হয়।”
ইউএনও আরও বলেন,“জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন তীব্র হচ্ছে। এখন শুধু প্রশাসনের কাজ নয়, জনগণের অংশগ্রহণই দুর্যোগ মোকাবেলায় সাফল্যের মূল চাবিকাঠি। সচেতনতা ও প্রস্তুতিই পারে বড় ক্ষয়ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে। আমরা যদি আজ থেকেই সচেতন হই, তবে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
এসময় উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। তিনি বলেন,“জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও ভূমিধসের ঝুঁকি বেড়েই চলেছে। তাই প্রতিটি মানুষকে দুর্যোগকালীন প্রস্তুতি সম্পর্কে জানতে হবে। শুধুমাত্র সরকারি প্রচেষ্টা নয়, স্থানীয় জনগণের অংশগ্রহণও দুর্যোগ মোকাবেলায় সমান গুরুত্বপূর্ণ।”তিনি বলেন,“দুর্যোগের আগে, চলাকালীন এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রতিটি নাগরিককে সচেতন করা এখন সময়ের দাবি। এজন্য আমরা বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করছি।”
হরিয়ান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছাবের আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন, এমআরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রজব আলী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এবং স্থানীয় জামায়াত নেতা আইয়ুব আলী।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া প্রদর্শনী। এতে শিক্ষার্থী, শিক্ষক, ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নেন। মহড়ায় দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম, আহতদের প্রাথমিক চিকিৎসা, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং সতর্ক সংকেত ব্যবহারের অনুশীলন করা হয়।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ প্রমুখ। এসব কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ নেয়।
স্টাফ রিপোর্টার, চারঘাট: উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন মহড়া প্রদর্শন করে। দূর্যোগে ও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয় সেই বিষয়ে মহড়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শামসুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান।
বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর ও বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃত্বে ১৮ সদস্যের একটি চৌকষ দল ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ে সচেতনতা মূলক মহড়া দেন।
মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে এ দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিস এর লিডার মহিদুল ইসলাম এর নেতৃত্বে ফায়ার সার্ভিস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষার কৌশল বিষয়ে মহড়া প্রদর্শন করে। এ সকল অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজোয়ানুল হক, বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মী, গৃহিণীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাগাতিপাড়া প্রতিনিধি: এদিন বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পিআইও জিয়াউর রহমান, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা আশেক সাত্তার, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফজলুর রহমানসহ স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা। ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার তৎপরতা বিষয়ে মহড়া পরিচালনা করেন। বক্তারা বলেন, জনগণের সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোই এ দিবসের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের ৯৯৯ নম্বরে কল দেওয়ার পরামর্শও দেওয়া হয়।
পাঁচবিবি প্রতিনিধি: পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, পাঁচবিবি নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার মোঃ ফরিদ উদ্দিন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম। ছাত্রীদের অংশগ্রহণে একটি র‌্যালী সড়ক প্রদিক্ষণ করে এবং অগ্নি নির্বাপকের প্রাথমিক কৌশল প্রর্দশন করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
আত্রাই প্রতিনিধি: আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া পরিচালনা করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, মামনুর রশিদ, নাজিমুদ্দিন প্রমুখ।
টাঙ্গাইল প্রতিনিধি: দিবসটি উপলক্ষ্যে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালী শেষে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা অগ্নি নির্বাপণের বিভিন্ন মহড়া দেখান। পরে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, উপজেলা কৃষি অপিসার কৃষিবিদ মাসুদুর রহমান, ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, প্রেসক্লাব সদস্য সাংবাদিক সোহাগ হোসেন, পলাশ ইসলাম, নল্যা মমতাজ আলী উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যরা।
অন্যদিকে, সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: October 14, 2025 | সময়: 5:25 am | সুমন শেখ