, , ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীর চারঘাট উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন। উপজেলার সরকারি, বেসরকারি স্কুল ও মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীরা সমাবেশে অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম মান্নাফ,মহিলা কলেজের অধ্যাপক মনিমুল হক, অণুপমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, রাওথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু রায়হান প্রমুখ।
শিক্ষকরা বলেন, “শিক্ষককে অপমান করা মানে গোটা শিক্ষা সমাজকে অপমান করা। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাব। স্থানীয় শিক্ষকরা জানান, ঢাকায় শিক্ষক নির্যাতনের ঘটনায় সারা দেশে যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, চারঘাটেও শিক্ষক সমাজও তারই অংশ হিসেবে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।
আন্দোলনকারী শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে— ২০ শতাংশ বাড়ি ভাতা প্রদান, প্রতি শিক্ষককে এক ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান, এবং এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো ও সুবিধার পুনর্বিন্যাস।