সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে পাইলট ও শামীমকে সংবর্ধনা প্রদান

স্পোর্টস রিপোর্টার: বিসিবি‘র নব-নির্বাচিত বোর্ড পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত বোর্ড পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান শামীমকে সংর্বধনা প্রদান করে নগরীর বিভিন্ন ক্রিকেট একাডেমী।
শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই সংর্বধনা অনুষ্ঠিত হয়। এসময় কোচ রইসউদ্দিন বাবুর নেতৃত্বে বৈকালী সংঘ ক্রিকেট একাডেমীর ছাত্রবৃন্দ খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ মোখলেসুর রহমান শামীম এর হাতে ফুলেল শুভেচছা তুলে দেন। এরপর ফুলেল শুভেচ্ছা প্রদান করে ক্রিকেট কোচিং স্কুল, যুব ক্রিকেট স্কুল, কাটাখালী ক্রিকেট একাডেমী, ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমী ও নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমী। সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মুসফিকুর রহমান বাবু, সাইফুল্লাহ খান জেম,এফসিআর এর সাধারণ সম্পাদক ওমর শরিফ খান রওনক ও সাধারণ সম্পাদক সেখ মামুন ডলার। সংবর্ধনার শুরুতে বিসিবি‘র নব-নির্বাচিত পরিচালকগণ ক্রিকেট নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় তারা দু’জনই বলেন, এবার রাজশাহীতে বিপিএল‘র ভেন্যু করার পরিকল্পনা রয়েছে বিসিবি‘র। আর ভেন্যু‘র উন্নয়নের লক্ষে আজ রোববার সকালের ফ্লাইটে বিসিবি থেকে বেশ কয়েকজন প্রতিনিধি আসছেন রাজশাহীতে।


প্রকাশিত: October 12, 2025 | সময়: 4:32 am | সুমন শেখ