সর্বশেষ সংবাদ :

নাচোলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার রেলস্টেশন মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনায়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন। এসময় উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
বিশেষ অতিথি ছিলেন নাচোল সরকারী কলেজের প্রভাষক শফিকুল আলম, উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক মনিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা স্বোচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, ছাত্রনেতা সাকিব সহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় নাচোল রেলস্টেশন ফুটবল দল (৩-১) গোলে ভেরেন্ডী বাজার জুনিয়র বয় ফুটবল দলকে পরাজিত করে। এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করবে বলে প্রধান পৃষ্টপোষক আবু তাহের খোকন জানান।
প্রধান অতিথি আব্দুস সালাম তুহিন বলেন যুব সমাজকে মাদক মুক্ত রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের কোন বিকল্প নাই। আগামীর বাংলাদেশ বির্নিমানে তরুন ও যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


প্রকাশিত: October 12, 2025 | সময়: 4:30 am | সুমন শেখ