, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান পরিচালনায় নিয়োজিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ এর পৃথক তিনটি অভিযানে ৭৩২ বোতল ফেনসিডিল সদৃশ কফ সিরাপ এসকাফ এবং ১শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দুপুরে র্যাব-১৩ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর দিনাজপুর, রংপুর ও কুড়িগ্রাম আঞ্চলিক টিম পৃথক তিনটি অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।
গত বৃহ¯পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে র্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যা¤েপর একটি দল দিনাজপুর কোতয়ালি থানা এলাকার ৮ নং ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় শফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক কারবারি রাইয়ান হোসেন (৩০) কে গ্রেপ্তার করা হয়। সে পাক-পাহাড়পুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
অপর অভিযানে শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে র্যাব-১৩ এর সদর কো¤পানি রংপুরের একটি দল লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় মোটর সাইকেলের বিশেষ চেম্বার থেকে ২৬৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহাবুব আলম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
একই দিন দুপুর ২টা ১০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামে আরও একটি অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় খাটের নিচে লুকানো অবস্থায় ৪৬৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জায়দুল হক (৪২) ও তার স্ত্রী খাদিজা বেগম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, দেশের যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।