সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে মোটর সাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে অটোভ্যানের ধাক্কায় মোটর সাইকেলের পেছন থেকে মহাসকড়কে ছিটকে পড়ে সুফিয়া খাতুন (৪২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার আগ্রান সুতির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। সুফিয়া খাতুন উপজেলার আগ্রান গ্রামের অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্য মহিদুল ইসলামের স্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ মঞ্জুর মোর্শেদ জানান, বিকালে বনপাড়া বাজার থেকে স্বামীর সাথে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী অটোভ্যান তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সুফিয়া খাতুন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


প্রকাশিত: October 12, 2025 | সময়: 4:29 am | সুমন শেখ