সর্বশেষ সংবাদ :

সফিনা পার্কের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন আহত

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী সাফিনা পার্কে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাঁচজন গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগ্রাম এলাকায় সাফিনা পার্কের সামনে এ ঘটনা ঘটে। আহতদের দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, গোদাগাড়ীর দেওয়ানপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (৬৫) ও জলসরি (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হামিম আলী (১৭), নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের একরামুল হক (৫৪) এবং রনি আহমেদ (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্কের সামনে বেলুন বিক্রেতা সিলিন্ডারে থাকা হিলিয়াম গ্যাস বেলুনে ভরছিলেন। তখন সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বেলুন বিক্রেতা সহ পাঁচজন দগ্ধ হন। আহতরা সবাই সাফিনা পার্কে ঘুরতে এসেছিল।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে রায় জানান, আহত সবাইকে বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শারীরীক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।


প্রকাশিত: October 11, 2025 | সময়: 3:25 am | সুমন শেখ