, , ।
স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী ইজিবাইক শ্রমিক দল রাজশাহী মহানগরের আলোচনা সভা। শুক্রবার বিকেলে রাজশাহী শিরোইল বাস টার্মিনালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলার সভাপতি রুকুনুজ্জামান আলম, রাজশাহী মহানগর বিএনপির সদস্য ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহী মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তোতা, জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী মহানগরের সিনিয়র সহসভাপতি আব্দুল বারেক শেখ, ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টরস শ্রমিক ইউনিয়ন রাজশাহীর সভাপতি মাইনুল ইসলাম মানা, সাধারণ সম্পাদক মিজুনুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী মহানগরের সহসভাপতি ময়েন উদ্দিন মন্ডল, খাদেমুল হক, বাবর আলী, রোকনুজ্জামান মানিক, নূর সালাম, জাতীয়তাবাদী ইজিবাইক শ্রমিক দল রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান।
সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ইজিবাইক শ্রমিক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল ইসলাম ও জাতীয়তাবাদী ইজিবাইক শ্রমিক দল রাজশাহী মহানগরের সদস্য সচিব হেলাল উদ্দিন।