সর্বশেষ সংবাদ :

তানোরে জমি নিয়ে বিরোধ মারপিটে তিনজন আহত

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে জমি নিয়ে দ্বন্দ্ব জের ধরে মারপিটে মহিলাসহ তিনজন আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উজলেফা বেগম (৪৫), সাদিকুল ইসলাম (৫০) ও এজাজুল ইসলাম হাবিব (২১)।
এ ঘটনায় বুধবার বিকালে হাবিব বাদি হয়ে ১০ জনকে অভিযুক্ত করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর উপজেলা বাধাইড় ইউনিয়নের বৈদ্যপুর গ্রামের এজাজুল ইসলাম হাবিবের সঙ্গে একই গ্রামের মাসুদ রানা ও সাইদ রানার জমি জমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত ৫ অক্টোবর বৈদ্যপুর বাজারে হাবিবকে একা পেয়ে মাসুদ রানা সহ তার লোকজন তাকে মারপিট করে। এ ঘটনায় হাবিবের মা উজলেফা বেগম ও বাবা সাদিকুল ইসলাম এগিয়ে আসলে তাদেরকে ও বেধড়ক মারপিট করে।
স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তানোর স্বাস্থ্য কেন্দ্রে পরে তাদের অবস্থা বেগতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়। আহত উজলেফা বেগম (৪৫), সাদিকুল ইসলামের অবস্থা আশংকাজনক।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: October 11, 2025 | সময়: 3:19 am | সুমন শেখ