, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলাই উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্রী। শুক্রবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় খবর দিলে পুলিশ এ লাশ উদ্ধার করেন।
মৃত কলেজ ছাত্রী ইসরাত জাহান সুমি (১৭) বাঘা পৌর সভার পাকুড়িয়া বেলালের মোড় এলাকায় অবস্থিত জহুরুল ইসলামের মেয়ে ও শাহদৌলা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ঐ ছাত্রীর আত্মীয়-স্বজন সহ স্থানীয় লোকজনের দেয়া তথ্য মতে, ইসরাতের ইচ্ছের বিরুদ্ধে তার বাবা-মা বিয়ে ঠিক করায় সে আত্মহত্যা করে জীবনের জ্বালা মিটিয়েছে। তবে শোকাহত বাবা-মা’র সাথে এ বিষয়ে তাৎক্ষনাত কথা বলা সম্ভব হয়নি।
কলেজ ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮ টায় ছাত্রীর বাবা জহুরুল ইসলাম দরজায় গিয়ে খাবারের জন্য ডাকা ডাকি করেও কোন সাড়া শব্দ পাননি। এ সময় ছাত্রীর বড় ভাই ইমদাদুল ইসলাম স্থানীয় কিছু লোকজনের সহায়তায় ছাত্রীর শয়ন ঘরে জানালা ভেঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে তার বোনকে ঝুলে থাকতে দেখে। পরে ভেতরে গিয়ে ওড়নার গিট খুলে ঝুলন্ত মরদেহ নীচে নামিয়ে পুলিশকে খবর দেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রজু করে ময়না তদন্তের জন্য ছাত্রীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে। তবে বিভিন্ন সূত্রে আমরা এটুকু নিশ্চিত হয়েছি, ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় সে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।