, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভিন্ন স্থানে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এবারে প্রতিপাদ্য বিষয়, ‘আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ ।
পবা: দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাতুন।
কন্যাশিশুদের প্রতি যত্ন ও সচেতনতার আহ্বান জানিয়ে ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, “কন্যাশিশু হলো পরিবারের ও সমাজের গৌরব। তাদের বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।” কন্যাশিশুদের পদ্মফুলের সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন,“যেমন পদ্মফুল কাদাজলে থেকেও সৌন্দর্য ছড়ায়, তেমনি কন্যাশিশুরাও প্রতিকূলতার মধ্যেও নিজেদের আলো ছড়াতে পারে—যদি আমরা তাদের যথাযথ সুযোগ দিই।”
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। কেউ যদি জোর করে বা অমতে বিয়ে দিতে চায়, সঙ্গে সঙ্গে প্রশাসনের সহায়তা নিতে হবে।”অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁ: ‘আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক টিএম মতিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, এনজিও এর জেলা সমন্বয়ক ও রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি চারটি সেলাই মেশিন বিতরণ করেন।
মহাদেবপুর: দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুরেও জাতীয় কন্যা শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। “আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি উদযাপনের আয়োজন করে। এ উপলক্ষে ৮ অক্টোবর বুধবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হয়। পরক্ষণে উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক এর পরিচালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানে এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ভূমি রিফাত আরা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ , যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম , উপস্থিত কন্যা শিশুদের মধ্যে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসিয়াত তারসা প্রমূখ।
উল্লেখ্য যে বক্তাগণ ছেলে সন্তানের চেয়ে কন্যা সন্তান অতি সহজে মানুষ করা যায় উল্লেখ করে তাদের প্রতি অবহেলা না করে পিতা-মাতাদেরকে বেশি বেশি যত্ন নেওয়ার জন্য আহ্বান জানান।
নিয়ামতপুর: “ আমি কন্যাশিশু স্বপ্নগড়ি – দেশের কল্যাণে কাজ করি” এই স্লোগানকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,বিআরডিবির কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
আত্রাই: “আমি কণ্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে একটি র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি পালিত হয়।
র্যালিটি আত্রাই উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর আবারো একই চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করতে হবে।
তাদের প্রতি যেকোনো ধরনের বৈষম্য ও সহিংসতা রোধ করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, কন্যাশিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের যথাযথ বিকাশ ও ক্ষমতায়নের মাধ্যমে দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. ইমরান হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পাঁচবিবি: আমি কন্যা শিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি’’ এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২৫ পালিত হয়।
বুধবার সকাল ১১’টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম। অনুষ্ঠানের উপস্থাপনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান।
বাগাতিপাড়া: “আমি কন্যাশিশুÍস্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”Íএই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, দৈনিক এই নাটোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু ,মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজদার রহমান,উপজেলা পরিষদের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের অধিকার, শিক্ষা ও আত্মনির্ভরতা নিশ্চিত করা আজকের সময়ের অন্যতম দাবি। তারা বলেন, কন্যাশিশুরা যেন বৈষম্যহীন পরিবেশে বেড়ে উঠতে পারে, সে জন্য পরিবার ও সমাজের সচেতনতা বাড়াতে হবে।
অনুষ্ঠান শেষে কন্যাশিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
এই আয়োজনের প্রতিপাদ্য ছিল- আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃতির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কন্যা শিশুদের অংশ গ্রহণে মেধাবী কন্যা শিশুদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পুরস্কার বিতরণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ এসময় অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন মুম সুলতানা, ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মমিনুল হক প্রমূখ।
বক্তারা কন্যা শিশুর সুরক্ষা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তাগিদ দেন এবং কন্যা শিশুদের প্রতি সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেবে বলে উপস্থিত সকলেই অভিমত ব্যক্ত করেন।
তানোর: আমি কন্যা শিশু স্বপ্ন দেখি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হচ্ছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে তানোর উপজেলা পরিষদ হল রুমে কন্যা শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “শুধু একটি দিনে নয়, সারা বছর আমাদের সচেতন থাকতে হবে কন্যা শিশুদের অধিকার নিয়ে। তাদের পাশে দাঁড়ানো, কথা শোনা ও স্বপ্ন পূরণে সহায়তা করা আমাদের মূল লক্ষ্য। সকলে মিলে এমন একটি সমাজ গড়তে হবে যেখানে প্রতিটি কন্যা শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, টিএইচও বার্নাবাস হাসদা, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ। অপর দিকে দিবসটি উপলক্ষে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর বিডি রাজশাহীর আয়োজনে সকাল ১০ ঘটিকার উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর বিডি র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্রান্সিস মারভি সঞ্চালনায় ও বাবুলাল টুডর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়নকর্মী এম রায়হান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামেল মাড্ডি, বরেন্দ্র অঞ্চলের পুরোহিত রোভার রাজেন ধীরেন ও সুরেশ প্রমুখ। কন্যা শিশুদের মধ্যে লোকসংগীত লোকনৃত্য কবিতা আবৃত্তি ও চিত্র অংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।